আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ১২:৪০ আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:৪০

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন– উপজেলার শোমসপুর গ্রামের আবদুল আওয়াল খান (২৩), একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল শেখ (৪০) এবং জাফর শেখের ছেলে মজনু শেখ (৪০)। তাদের মধ্যে আব্দুল আওয়ালের গলায় গুলি লেগেছে। তিনি খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল খানের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চকহরিপুর এলাকায় উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী বাবুল আকতার ও স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) মোতাহার হোসেন খোকনের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় আওয়াল গুলিবিদ্ধ হন। এ ছাড়া আরও দুজন আহত হন।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংঘর্ষের পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রচারণা বন্ধ রয়েছে। তারপরও দুটি পক্ষ প্রচারণা চালানোর সময় মুখোমুখি হয়ে যায়। এ সময় সংঘর্ষ হয়। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক