বাজারে যাওয়ার পথে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ১২:০৯আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১২:০৯

কুষ্টিয়ার কুমারখালীতে শাহ জাহান আলি (৬৫) নামে এক বৃদ্ধকে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাজাহান উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বালু কেনাবেচা নিয়ে একই এলাকার মৃত গনজের আলীর ছেলে আইচ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল শাহ জাহানের। সোমবার সন্ধ্যায় আইচের বাড়িতে সালিশ বৈঠকের মাধ্যমে এ বিরোধের মীমাংসা হয়। মঙ্গলবার সকালে শাহ জাহান বাজারে যাচ্ছিলেন। সে সময় আইচ, তার ছেলে নয়ন ও হৃদয়সহ কয়েকজন মিলে শাহ জাহানকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

স্থানীয়রা গুরুতর আহত শাহজাহানকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত শাহ জাহানের ছেলে সজীব বলেন, ‘বালু নিয়ে আইচ উদ্দিনের সঙ্গে আমাদের বিরোধ ছিল। সোমবার সন্ধ্যায় তার বাড়িতে সালিশ বৈঠকে সব মিটমাট করা হয়। কিন্তু পরিকল্পিতভাবে মঙ্গলবার সকালে বাবার ওপর আইচ ও তার ছেলেরা বাঁশের লাঠি এবং হাতুড়ি নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি মারপিট করে আমার বাবাকে। বাবাকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। আমরা থানায় মামলা করবো। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন জানান, এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের