শিশুকে অপহরণ ও ধর্ষণ: আসামির যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ১৫:১১ আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৫:১১

টাঙ্গাইলে এক শিশুকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় আলমগীর হোসেন (৩৬) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর জেলার গোপালপুর উপজেলার ভুটিয়া গ্রামের আবু হানিফের ছেলে।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আলী আহমেদ জানান, ভিকটিম স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে সে স্কুলে যায়। ওইদিন স্কুলের বাইরে থেকে তাকে অপহরণ করে আসামি আলমগীর তার মামার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরদিন ৮ সেপ্টেম্বর ভিকটিমের বাবা বাদী হয়ে আলমগীরের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা করেন।

তিনি আরও জানান, মামলার পর ১৮ ডিসেম্বর গোপালপুর থানার এসআই তাজাম্মেল হক একমাত্র আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩)-এর ৭ ধারা এবং ৯(১) ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন। এই দুটি ধারায় আলাদাভাবে আসামিকে সাজা প্রদান করেন আদালত। তবে উভয় অপরাধের সাজা একসঙ্গে চলবে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেন।

আসামি আলমগীর জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দিয়েছেন। আদালত আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক।

/এমএএ/
সম্পর্কিত
রুটি চুরির অভিযোগে ছিন্নমূল শিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
স্কুলে ঢুকে কেন এমন করলেন অভিভাবক, আসলে কী ঘটেছিল
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি