বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের

সাভার প্রতিনিধি
০৯ মে ২০২৫, ১৪:৩৩আপডেট : ০৯ মে ২০২৫, ১৪:৩৩

সাভারে যাত্রীবাহী বাসে উঠতে গিয়ে ছিটকে পড়ে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতরা হচ্ছেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মো. হোসেন (৫২) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার মাদবর কান্দি গ্রামের সায়েদ শেখ (৩৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাভার থেকে নবীনগর যাওয়ার জন্য বাসে অপেক্ষায় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে অপেক্ষা করছিলেন দুই যাত্রী। এ সময় তারা ঠিকানা পরিবহনের একটি বাস থামালে তাতে উঠার সময় পেছন দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাক বাসটিতে ধাক্কা দেয়। এ সময় বাস থেকে ছিটকে পড়ে যান ওই দুই যাত্রী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশে দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

সাভার হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক বিষ্ণুপদ শর্মা বলেন, ‘খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ঠিকানা পরিবহনের বাস ও রডভর্তি ট্রাক জব্দ করা হয়েছে।’ তবে চালক ও চালকের সহকারীরা পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী