অবৈধভাবে বালু তোলায় যুবককে ৪ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ১০:২৮আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১০:২৮

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু তোলার অপরাধে এক যুবককে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। চুনারুঘাট থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

জানা গেছে, সোমবার বিকালে খবর পাওয়া যায় উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউপির ধুলিয়াবরা এলাকায় খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক অভিযান পরিচালনা করেন। এ সময় শফিক মিয়া নামে এক যুবককে বালু উত্তোলন করার সময় হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত শফিক মিয়াকে চার লাখ টাকা জরিমানা করেন। এ সময় প্রায় চার হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে একটি চক্র চুনারুঘাট উপজেলার বিভিন্ন প্রাকৃতিক উৎস এবং ইজারাবিহীন ছড়া-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রশাসনের অভিযানের পরও এ চক্রকে কোনোভাবেই থামানো যাচ্ছে না।

/এমএএ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের