রংপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রংপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ১৩:৩৬আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৩:৩৬

রংপুর নগরীর ধাপ আটিয়াটারি মহল্লায় এক লাখ টাকা যৌতুক না দেওয়ায় স্ত্রী সুলতানা পারভিনকে হত্যার অভিযোগে সোহেল রানা ওরফে শরিফুল নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর পৌনে ১২টায় রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১-এর বিচারক মোস্তফা কামাল এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালে রংপুর নগরীর ধাপ আটিয়াটারি এলাকার অহেদ আলীর ছেলে সোহেল রানা ওরফে শরিফুলের সঙ্গে একই এলাকার সুজামিয়ার মেয়ে সুলতানা পারভিনের বিয়ে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়। দু বছর সংসারের পর সোহেল সুলতানার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে। সুলতানার বাবা হতদরিদ্র হওয়ায় টাকা দিতে পাারবেন না জানালে তাকে প্রায়ই নির্যাতন করতো সোহেল। ২০১৭ সালের ২৮ জুন যৌতুকের দাবিতে আবারও মারধর করে স্বামী সে। পরে গভীর রাতে স্ত্রীকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে এসে শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ির অদূরে একটি পাটক্ষেতে ফেলে চলে যায়। এ ঘটনায় নিহত সুলতানার বাবা সুজা মিয়া বাদী হয়ে রংপুর কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করলে সে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে এসআই মহিবুল ইসলাম আসামি সোহেল রানার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বাদীপক্ষে মামলা পরিচালনা করা আইনজীবী রফিক হাসনাইন রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান। অন্যদিকে নিহত সুলতানা পারভিনের বাবা সুজা মিয়াও রায়ে সন্তোষ প্রকাশ করে যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকর করার দাবি জানান।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম