এইচএসসির কেন্দ্রে দায়িত্ব পালনের সময় শিক্ষা কর্মকর্তার মৃত‌্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২২, ১৪:৫৫আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৪:৫৫

টাঙ্গাইলের ভূঞাপু‌রে পরীক্ষায় দা‌য়িত্ব পালন করার সময় হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে শাহ জামাল নামে এক শিক্ষা কর্মকর্তার মৃত‌্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১৭ ন‌ভেম্বর) বেলা ১১টার দি‌কে উপ‌জেলার অলোয়া ইউনিয়‌নের মনিরুজ্জামান বিএম ক‌লে‌জ কে‌ন্দ্রে কা‌রিগ‌রি বো‌র্ডের অধীন এইচএস‌সির হিসাববিজ্ঞান পরীক্ষায় দা‌য়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।

শাহ জামাল ভূঞাপুর উপ‌জেলা সহকা‌রী প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

ম‌নিরুজ্জামান বিএম ক‌লে‌জের অধ‌্যক্ষ ম‌নিরুজ্জামান ব‌লেন, ‘পরীক্ষা চলাকালে শিক্ষা কর্মকর্তা শাহ জামাল, সেখা‌নে দা‌য়িত্বরত একজন চি‌কিৎসক এবং অন্য শিক্ষকসহ আমরা অফিস রু‌মে ব‌সে ছিলাম। সে সময় ওই কর্মকর্তা হঠাৎ করে ‌নি‌জেই মাথায় পা‌নি দেন। এরপর আর তার কোনও জ্ঞান ছিল না। সেখানেই মৃত্যু হয় তার। তারপরও দ্রুত তা‌কে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ব‌লেন, ‘পরীক্ষা কে‌ন্দ্রে দা‌য়িত্ব পালন করার সময় সহকা‌রী প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে মারা যান।’

/এমএএ/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম