রংপুরে আগুনে পুড়ে গেছে দুই হােটেলসহ ১০ দােকান

রংপুর প্রতিনিধি 
১৯ নভেম্বর ২০২২, ০০:৫৭আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০০:৫৭

রংপুরে অগ্নিকাণ্ডে দুটি হােটেলসহ ১০টি দােকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে নগরীর মডার্ন মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন। 

তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, আগুনে দুটি হােটেলসহ ১০টি দােকান পুড়ে গেছে। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা বলতে পারবেন। 

পুলিশ ও হোটেল মালিকরা জানিয়েছেন, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে নগরীর মডার্ন মোড়ের শাহিন হোটেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে অাগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক ঘণ্টার চেষ্টায় অাগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে শাহিন হোটেল ও পাশের আরেকটি হোটেলসহ ১০ দোকান পুড়ে যায়।  

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, শাহিন হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে অাগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি আমরা। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ১০ দোকানের প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী