সাধারণ মানুষের জীবনযাপন দুঃসহ হয়ে গেছে: মির্জা ফখরুল

সিলেট প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ০২:৩৩আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০২:৩৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার ১৪-১৫ বছরের অবৈধ শাসনে একদিকে রাজনৈতিক কাঠামোকে বিনষ্ট করেছে; অপরদিকে অর্থনীতিকে ধ্বংস করেছে। সাধারণ মানুষের জীবনযাপনই এখন দুঃসহ হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অসহনীয় হয়ে উঠেছে। জ্বালানি তেলেরও মূল্য বৃদ্ধি করা হয়েছে।’

শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেটে হজরত শাহ জালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময়সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনই এ দেশের মানুষের এখন তুমুল দাবি।

‘তারা রিজার্ভ নিয়ে সমস্যা তৈরি করেছে। ব্যাংকিং সেক্টর ধ্বংস করে দিয়েছে। সামগ্রিক অর্থে দেশে এখন একটা দুঃসময় চলছে। এজন্য দায়ী এই অনির্বাচিত ও অবৈধ সরকার। তারা দুর্নীতির মাধ্যমে জাতিকে আজ বিনষ্ট করে করে দিয়েছে।’

এ সময় তিনি বলেন, ‘সরকার আমােদর নেত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে চার বছর ধরে আটক করে রেখেছে। তারেক রহমানকে তারা সাজা দিয়েছে। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। তারপরও তারা ক্ষান্ত হয়নি, তারা জনগণের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিচ্ছে। জনগণকে জিম্মি করে রেখেছে। আমাদের বিপন্ন করার চেষ্টা করছে। পুলিশ দিয়ে, গুন্ডাবাহিনী দিয়ে হামলা করছে। তারপরও মানুষ দমে যাচ্ছ না। আপনারা দেখেছেন, মাদ্রাসা মাঠে আজকেই হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে কোনও নির্যাতন, কোনও ফ্যাসিবাদ টিকে থাকবে না। জনগণের বিজয় অবশ্যই হবে।’

এদিকে, সিলেটে বিএনপির গণসমাবেশ শনিবার আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সমাবেশস্থলসহ আশপাশ এলাকা লোকারণ্য হয়ে উঠেছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সে সময় দলীয় নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। হজরত শাহ জালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে শনিবার ১১টার দিকে সমাবেশস্থল পরিদর্শনে যান ফখরুল।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী