অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ৭০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১৬:০১আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৬:০১

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ প্রসাধনী এবং মূল্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার বেলা ১২টার দিকে উপজেলা শহরের চ্যাংখালী রোড এবং বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলা শহরের বিভিন্ন এলাকায় বাজার তদারকি করা হয়। এ সময় তরফদার নিউ মার্কেটের মেসার্স গাজী স্টোর থেকে মেয়াদোত্তীর্ণ চকলেট ও অন্যান্য পণ্য জব্দ করা হয়। এ ছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আলী আজগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে মেসার্স সাজঘর নামে কসমেটিকস প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় আমদানিকারকের স্টিকার বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস, মেয়াদ ও মূল্য বিহীন নিম্নমানের এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্দ করা হয়। এসব প্রসাধনী বিক্রির অপরাধে মালিক আশরাফুল আলমকে ৫১ ও ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও অবৈধ পণ্য জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

/এমএএ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
বাজারে সংকট, এক গোডাউনে ৯১ লাখ টাকার সয়াবিন তেল মজুত
পচা-বাসি খাবার বিক্রিক্যাফে নুরকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম