ব্রাহ্মণবাড়িয়ার সড়কে প্রাণ হারালেন প্রবাসী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১৪:০১আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৪:০১

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে কাভার্ডভ্যান চাপায় পায়েল সরদার (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কুয়েত থেকে আড়াই মাস আগে দেশে ফিরেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মোটরসাইকেল চালক। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পায়েল সরদার জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের কাইউম সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কসবার দিকে একটি মোটরসাইকেলে করে দুই জন আরোহী যাচ্ছিলেন। পথে সুলতানপুর এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন পায়েল সরদার। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সদর মডেল থানার ওসি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম