প্রাইভেটকারে ৫ হাজার ইয়াবা, কৃষি কর্মকর্তাসহ আটক ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ০২:৫৭আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০২:৫৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ হাজার ইয়াবাসহ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তারকে (৪২) আটক করা হয়েছে। সেই সঙ্গে তার স্বামী এবং ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার অপর দুজন হলেন– আকলিমা আক্তারের স্বামী দক্ষিণপাড়া এলাকার মৃত মফিজউদ্দিন মিয়ার ছেলে মোতাহার হোসেন সেলিম (৪৫), একই এলাকার মৃত হজরত আলীর ছেলে প্রাইভেটকার চালক আজিজুল হক (৩০)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আড়াইহাজার উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসার আকলিমা আক্তার, তার স্বামী ও গাড়ি চালককে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  আমাদের কাছে তথ্য ছিল, প্রাইভেটকারে করে মাদকের চালান আসছে। এর পরিপ্রেক্ষিতে গাড়ি তল্লাশি করে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় ওই নারী নিজেকে উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরিচয় দিয়েছেন।’

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী বলেন, ‘ওই কর্মকর্তার আটকের বিষয়টি শুনেছি, তিনি আমাদের উপজেলার কর্মকর্তা। তার বিরুদ্ধে মামলা হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো। বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আকলিমা আক্তার এই উপজেলায় প্রায় আট বছর ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি খুব ভালোভাবে গোপালদী পৌরসভায় দায়িত্ব পালন করেছেন। তার বিষয়ে কোনও নেতিবাচক তথ্য পাইনি। তবে মাদকের সঙ্গে তার স্বামীর সংশ্লিষ্টতার কথা শুনেছি।’

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের