বেগমগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ১৯:২১আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৯:২১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ফাতেমা আক্তারকে (২০) হত্যার দায়ে তার স্বামী মইন উদ্দিন ওরফে মহিনকে (৪২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) দুপুরে নোয়াখালীর স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মইন উদ্দিন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের গোলাপ রহমানের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিয়ের পর থেকে স্বামী মইন ও স্ত্রী ফাতেমা আক্তারের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। ২০০৫ সালের ৩১ আগস্ট জেলা শহরের মাইজদী মাস্টারপাড়ায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে মইন ফাতেমাকে বেগমগঞ্জ উপজেলার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে। পরে তাকে হত্যা করে বেগমগঞ্জ উপজেলার গাওয়া এলাকা সংলগ্ন একটি মসজিদের ডোবায় ফেলে রাখে। দুই দিন ধরে মেয়ের কোনও খোঁজ না পেয়ে বাবা ইব্রাহিম মিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। ২ সেপ্টেম্বর ইব্রাহিম মিয়া বেগমগঞ্জ উপজেলার একটি মসজিদের ডোবায় মেয়ের লাশ শনাক্ত করেন। ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে মইনসহ ১০ জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৭ বছর পর ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ মামলায় আজ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এমদাদ হোসেন কৈশোর বলেন, ‘মইন উদ্দিন ১৬৪ ধারায় আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আদালত শুনানি শেষে তাকে এ দণ্ড দিয়েছেন। এ ছাড়াও বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।’

আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোল্লা হাবিবুর রাসুল মামুন।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম