শিশুকে ধর্ষণের অভিযোগে চটপটি বিক্রেতা গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ১৯:৩৩আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২০:৩৪

যশোরের বেনাপোলে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তার আলী (৪৫) নামে এক চটপটির দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের মামলা দিয়ে রবিবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার মুক্তার আলী বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের রহমত আলীর ছেলে।

শনিবার (২৬ নভেম্বর) রাতে ভিকটিমের মা এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মুক্তারকে গ্রেফতার করে।

জানা গেছে, ভিকটিমকে দোকানের মধ্যে নিয়ে ধর্ষণ করে মুক্তার। পরে বিষয়টি ওই শিশু তার মাকে জানালে তিনি স্থানীয় গণ্যমান্যদের কাছে বিচার দাবি করেন। পরে থানায় অভিযোগ দেন ভিকটিমের মা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ধর্ষণের অভিযোগে মুক্তার আলীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে জবানবন্দি ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোরে নিয়ে যাওয়া হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের