ভেঙে গেছে সেতু,  জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১৩:৩৬ আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৩:৩৬

বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় জগন্নাথপুর উপজেলার সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রবিবার সন্ধ্যায় জগন্নাথপুর পাগলা আউশকান্দি রাণীগঞ্জ সড়কের ভমবমি এলাকার সেতুটি ভেঙে সড়কের দুই পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এদিকে, ভাঙা সেতু মেরামতের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। 

শনিবার সন্ধ্যার দিকে আন্তঃজেলা পরিবহনের একটি বাস পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের কারণে দুর্বল এই সেতুর তিনটি পাটাতন ভেঙে দেবে যায়। পাটাতন দেবে যাওয়ায় সেতু দিয়ে বাস, মিনিবাস, লেগুনাসহ চার চাকা ও তিন চাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাশে আটকে আছে বাস, মিনিবাস, ট্রাক, লেগুনা, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন।

সুনামগঞ্জ ও জগন্নাথপুরগামী যাত্রীরা পায়ে হেঁটে পারাপার হচ্ছেন। দীর্ঘ ১৮ ঘণ্টা যাবৎ সেতু দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।  ৪৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কে ইজগাও ও ভমবমি এলাকার দুটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করে। এই যাত্রীদের অভিযোগ, সেতুটি ভালো করে সংস্কার না করায় বারবার ভেঙে যায়।

সুনামগঞ্জ সড়ক জনপথের ওয়ার্ক অ্যাসিটেন্ট ফরিদ মিয়া জানান, ভাঙা সেতুটি মেরামতের কাজ চলছে।

শান্তিগঞ্জ থানার এসআই অনুপম জানান, পুলিশ সেতু ভেঙে যাওয়ার খবর পেয়ে রাত থেকে অবস্থান করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে। গত দুই বছরে এই সেতু আট বার ভেঙেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক