শৈশব থেকে সংসারের ঘানি টেনেও জিপিএ-৫ পেয়েছে তারেক

হেদায়েৎ হোসেন, খুলনা
২৯ নভেম্বর ২০২২, ০৯:১৬ আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১১:৩০

১৪ মাস বয়সে বাবাকে হারানোর পর শৈশব থেকে সংসারের ঘানি টেনেও জিপিএ-৫ পেয়েছে শেখ তারেক। তারেক এ বছর বাগেরহাটের চিতলমারী সরকারি শামসুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

চিতলমারী উপজেলার সুরশাইল গ্রামের রুপালি বেগম ও শেখ রুহুল আমিন মুকুলের ছেলে তারেক। তার মা দর্জির কাজ করেন।

তারেকের জীবন-সংগ্রামের মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়া প্রসঙ্গে মা রুপালি বেগম বলেন, ‘তারেকের বয়স যখন ১৪ মাস, তখন ওর বাবা মারা যায়। তারপর থেকে ওদের দুই ভাই-বোনকে নিয়ে নানা চড়াই-উতরাই পার করি। মেয়ে তমা আক্তারকে এমএ পাস করিয়েছি। সে বেকার। ঘরে বসে আছে। কোনও চাকরি পায়নি। তারেক যখন হাইস্কুলে পড়াশোনা শুরু করে তখন থেকেই লেখাপড়ার চাইতে সংসারের কাজ এবং রোজগারের জন্য ওকে সময় দিতে হতো বেশি। তারপরও পড়াশোনার হাল ছাড়েনি সে।

‘পরের জমিতে ট্রাক্টর চালিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে রাতে এক থেকে দুই ঘণ্টা বই পড়েছে। ওকে কোনোদিন প্রাইভেট পড়তে দিতে পারিনি। ওর এই সাফল্যে আমি ভীষণ গর্বিত ও আনন্দিত।’

শেখ তারেক বলেন, ‘আমার এ সাফল্যের পেছনে মা এবং আমাদের গ্রামের সুজন তালুকদারের অবদান স্মরণীয়। জীবনে তাদের কথা ভুলবো না। আমি ভবিষ্যতে মেরিন ইঞ্জিনিয়ার হতে চাই।’

/এমএএ/
সম্পর্কিত
এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক