হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১৫:৩৮ আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৫:৩৮

মিনি পিকআপে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল ৬শ’ গ্রাম হেরোইন। ওই হেরোইন উদ্ধারের ঘটনায় মামলায় বাহক মাইনুল হককে (৪৪) যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার দুপুরে নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মাইনুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোরাজারামপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে।

নাটোর পুলিশের কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বড়াইগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম ফোর্স নিয়ে ২০২১ সালের ১৭ এপ্রিল রাত ১২টা ১০ মিনিটে বড়াইগ্রামের মানিকপুর এলাকায় বনপাড়া-হাটীকুমড়ুল মহাসড়কে চেকপোস্ট বসান। সে সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী মিনি পিকআপে তল্লাশি করা হয়। ওই সময় আসামির কাছ থেকে ৬শ’ গ্রাম হেরোনাইন জব্দ করা হয়। ওই ঘটনায় মামলা হলে একই বছরের ১৮ মে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে আদালত ওই রায় ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি