ভোলা-বরিশাল নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ১৩:২০আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৩:২১

বরিশাল স্পিডবোট ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে ভোলা-বরিশাল নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এজন্য মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল থেকে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে কোনও বোট ছেড়ে যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভোলা-বরিশাল নৌপথে প্রতিদিন শতাধিক স্পিডবোটে যাত্রী চলাচল করে। মাত্র ৪৫ মিনিটে ভোলা থেকে বরিশাল পৌঁছানোর কারণে এই পথে যাত্রীদের পছন্দ স্পিডবোট।

এদিকে যাত্রীদের একটি অংশ জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলেও তারা পড়েছেন চরম বিপাকে। তবে স্বাভাবিক রয়েছে ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল।

জানা গেছে, ভোলা-বরিশাল নৌপথে দুই শতাধিক স্পিডবোট  চলাচল করছে। ভোলার ভেদুরিয়া থেকে বরিশাল ও লাহারহাট এবং বরিশাল থেকে ভেদুরিয়া নৌপথে চলাচল করছিল এসব বোট। কিন্তু গত তিন দিন ধরে বরিশালের ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে স্পিডবোট শ্রমিকদের দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে। এতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে বোট চলাচল।

তবে বরিশাল ঘাটে কী নিয়ে বা কার সঙ্গে এ দ্বন্দ্বে স্পিডবোট বন্ধ রাখা হয়েছে তা নিয়ে কেউ মুখ খুলতে চাচ্ছে না।

এদিকে, নৌযানের নিরাপত্তার কথা বিবেবনা করে বোট মালিক পক্ষও চালাচ্ছেন না কোনও বোট। ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলে উদ্দিন পাটোয়ারি বলেন, ‘ভোলার ভেদুরিয়া ঘাটে কোনও সমস্যা নেই। তবে বরিশালের ঘাটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। তারা বোট চালাতে নিষেধ করেছে, তাই আমরাও বোট চালাচ্ছি না। বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকার পরও আমরা বোট চালাতে পারছি না।’ তবে বিষয়টির সমাধানের চলছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিটিএ) শহিদুল ইসলাম বলেন, ‘শুনেছি বরিশাল ঘাটে বোট চলাচল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে, তাই বোট চলছে বন্ধ। বিআইডব্লিটিএ স্পিডবোট চলাচলে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি।’

/এমএএ/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
মাঝ নদীতে বড় বিপদে ৫০০ যাত্রীর নৌযান, তীরে উঠেই দিলেন সিজদা
মানা হচ্ছে না নির্দেশনা, ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ