লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়

রাজবাড়ী প্রতিনিধি
১৩ জুন ২০২৫, ২০:৩৬আপডেট : ১৩ জুন ২০২৫, ২০:৩৭

পরিবারের সঙ্গে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। রাজধানীমুখী মানুষ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নেমে নদী পাড়ি দিতে লঞ্চঘাটে ভিড় করছেন। মাত্র তিন থেকে চার মিনিটেই যাত্রী বোঝাই করে লঞ্চগুলো ঘাট ছেড়ে যাচ্ছে। শুক্রবার (১৩ জুন) বিকাল ৫টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটে এমন চিত্র দেখা গেছে। 

সরেজমিন শুক্রবার বিকালে ঘাটে দেখা যায়, লঞ্চঘাট কাঠের সেতু দিয়ে যাত্রীরা সারিবদ্ধভাবে পন্টুনে দাঁড়াচ্ছেন। টিকিট কাটার দায়িত্বরত শ্রমিকরা পন্টুন ছেড়ে কাঠের সেতুর ওপর গিয়ে যাত্রীদের নদী পারের টিকিট দিচ্ছেন। পন্টুনে সারিবদ্ধভাবে বেঁধে রাখা লঞ্চগুলো মুহূর্তের মধ্যে যাত্রী বোঝাই করে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এ সময় আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএ সদস্যদের সহযোগিতা করতে দেখা যায়। 

ঘাটে কর্মরত দৌলতদিয়া নৌ-ফাঁড়ির মাসুদ হোসেন নামের এক পুলিশ সদস্য বলেন, ‘বৃহস্পতিবার তেমন ভিড় ছিল না। শুক্রবার সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে। ঈদের ছুটি শেষে শনিবার থেকে অনেকের অফিস, পোশাক কারখানা খুলবে। যে কারণে আজ সকাল থেকে লঞ্চঘাটে ভিড়। মাত্র তিন থেকে চার মিনিটে প্রতিটি লঞ্চ যাত্রীতে ভরে যাচ্ছে। যাত্রীদের ভিড় সামাল দিতে আমাদেরও বেগ পোহাতে হচ্ছে।’

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের টার্মিনাল সুপার ভাইজার শিমুল হোসেন বলেন, ‘যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২০টি লঞ্চ সচল রয়েছে। এ মুহূর্তে ১৮টি চললেও আরও দুটি লঞ্চ পাশে প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাপ অতিরিক্ত বাড়লে ওই দুটিও চালু করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের