প্রাইভেটকারে মাদকের চালান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ১৫:৪৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৫:৪৭

মুন্সীগঞ্জের গজারিয়া থেকে মাদকের চালান জব্দ করেছে গজারিয়া থানা পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে– প্রায় ৪০ কেজি গাঁজা, ২৫০ বোতল ফেনসিডিল এবং তিন বোতল বিদেশি মদ। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় দিয়ে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার মূল সড়ক থেকে ফরায়েজীকান্দি গ্রামের রাস্তায় নেমে যায়। পরে চালক এবং আরোহীরা কারটি রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে দাউদকান্দি থানা পুলিশের কিছু সদস্য কারটির সন্ধান জানতে চাইলে স্থানীয়রা তাদের সেটি দেখিয়ে দেন। পরে তারা দেখতে পান, প্রাইভেট কারটিতে বিপুল পরিমাণ মাদক রয়েছে। ঘটনাস্থল গজারিয়া থানা হওয়ায় বিষয়টি গজারিয়া থানা পুলিশকে জানানো হয়।

দাউদকান্দি মডেল থানার ইনচার্জ আলমগীর ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার এসআই গোবিন্দের নেতৃত্বে পুলিশের একটি দল কুমিল্লা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারকে ধাওয়া করে। গাড়িটি মেঘনা-গোমতী সেতু পেরিয়ে পার্শ্ববর্তী গজারিয়া থানার ফরায়েজীকান্দি গ্রামে ঢুকে যায়। সেখানে ওই গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করে থানা পুলিশ। ঘটনাস্থল গজারিয়া থানায়, তাই ঘটনাটি এখন গজারিয়া থানা পুলিশ দেখছে।

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গজারিয়া থানা পুলিশ। এ সময় একটি ওই কার থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। উদ্ধার মাদক এখনও থানায় আনা হয়নি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের