বিএনপির গণসমাবেশ

খালেদা-তারেকের ছবি থাকায় মিডিয়া কার্ড বর্জন সাংবাদিকদের

রাজশাহী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ১৪:০২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৪:০৭

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে। শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সমাবেশ শুরু হয়। সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের জন্য বিশেষ ‘মিডিয়া কার্ড’ ইস্যু করেছে বিএনপি। এতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি থাকায় আপত্তি জানিয়েছেন সাংবাদিকরা। 

খালেদা-তারেকের ছবি থাকায় আপত্তি জানিয়ে মিডিয়া কার্ড বর্জন করেছেন রাজশাহীর সাংবাদিকরা। প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে আরইউজের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক এক বিবৃতিতে বলেন, ‘আমরা গণমাধ্যমকর্মীরা কেউ সমাবেশস্থলে এই কার্ড গলায় ঝুলিয়ে বা  সঙ্গে নিয়ে যাবো না। এরপরও সমাবেশে যদি ঢুকতে বাধা দেওয়া হয়, তাহলে আমরা বয়কট করবো।  রাজশাহীর গণমাধ্যমকর্মীদের বিষয়টি সম্পর্কে অবগত থাকার অনুরোধ রইলো।’

খালেদা-তারেকের ছবি থাকায় মিডিয়া কার্ড বর্জন সাংবাদিকদের

এদিকে সমাবেশের মিডিয়া কমিটির দায়িত্বে নিয়োজিত রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, ‘আমরা রাজশাহীর কর্মরত পেশাদার গণমাধ্যমকর্মীদের চিনি। তাই মািডিয়া কার্ড না থাকলেও তাদের নিজেদের কার্ড দেখালে প্রবেশ করতে দেওয়া হবে।’

রাজশাহী শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। স্থানীয় নেতারা মঞ্চ থেকে ভাষণ দেওয়া শুরু করেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়া অন্য সব নেতা মঞ্চে আছেন।

/এসএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের