মায়ের মামলায় দুই ছেলে জেলে

শরীয়তপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ১৯:০৪ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৯:০৪

শরীয়তপুরে মায়ের করা মামলায় দুই ছেলেকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ডামুড্যা আমলি আদালতে জামিনের জন্য আসলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

আসামিরা হলো– ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের রফিক ব্যাপারী ও জহুরুল বেপারী।

মামলা সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের মৃত নুর মোহাম্মদ ব্যাপারীর স্ত্রী জিন্নাত নেছা। দুই ছেলে আর তাদের স্ত্রীরা প্রায়ই তাকে নির্যাতন করতো। গত ২৯ নভেম্বর তারা ঘরের দরজা ভেঙে জিন্নাতকে অমানবিকভাবে মারধর করে। আত্মরক্ষার জন্য নিজের সন্তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। এ মামলায় দুই ছেলে এবং তাদের স্ত্রীর বিরুদ্ধে আদালত সমন জারি করেন। এ মামলায় আজ জামিনের জন্য আসলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী জিন্নাত নেছা বলেন, ‘আমার বড় দুই সন্তান আর তার স্ত্রীরা আমাকে প্রায় দিন মারধর করে। আর এদিকে আমার ছোট ছেলে প্রবাসী আবু তাহেরের ঘর দখল করা জন্য আমাকে হুমকি-ধামকি দিয়ে আসছে। আমি ঘর থেকে বের না হওয়ায় তারা ঘরের দরজা ভেঙে আমাকে এবং আমার ছোট ছেলের বউকে মারধর করে।’

এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘একজন মা কত কষ্টে সন্তানদের বিরুদ্ধে মামলা করে সেটা শুধু সেই মা-ই জানে। আমি নিরুপায় হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছি।’

মামলার আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক এনাম বলেন, ‘আমি এই অসহায় মায়ের পক্ষ হয়ে মামলা করেছি। তাদের বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করেন। আজ তারা জামিনের জন্য আসলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। যতদিন এই অসহায় মা মামলাটি চালাতে চান, ততদিন আমি তার পাশে থাকবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি