আগুনে পুড়ে ঘুমন্ত পুলিশ সদস্যের মৃত্যু, দগ্ধ ৩

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১২:১৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৩০

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় রুবেল মিয়া (২৫) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে শহরের ২নং পুল এলাকায় এ ঘটনা ঘটে।

রুবেল হবিগঞ্জ ট্রাফিক অফিসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, দুই নম্বর পুল এলাকায় একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে পাঁচ জন পুলিশ সদস্য থাকতেন। সোমবার একজন ছুটিতে বাড়ি চলে যান। রাতে সেখানে চার পুলিশ সদস্য ঘুমিয়েছিলেন। ভোররাতে ওই ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জাকারিয়া হায়দার বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় রুবেল মিয়া পুড়ে মারা যান। বাকি তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

/এমএএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি