সোয়েটারের মধ্যে লুকিয়ে রাখা ছিল ২ কেজি সোনা

যশোর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২২, ১৭:৩৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৭:৩৮

নাজমুল হোসেন (২২) নামে এক যুবকের সোয়েটারের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল ১৮টি সোনার বার, যার ওজন প্রায় দুই কেজি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর-৪৯ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক এবং এই সোনার বার উদ্ধার করেছে।   

বুধবার বিকালে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ৩টার দিকে যশোরের চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের সীমান্ত এলাকায় এ অভিযান চালায় বিজিবি। হাবিলদার মো. আব্দুল কাদেরের নেতৃত্বে অভিযান চলাকালে তারা দেখতে পান মোটরসাইকেল চালিয়ে এক যুবক তিলকপুর সীমান্তের দিকে যাচ্ছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তারা নাজমুল হোসেনকে আটক করে। এরপর তল্লাশি করে তার পরিহিত সোয়েটারের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। 

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক নাজমুল চৌগাছা উপজেলার ঝিনাইকুণ্ডু গ্রামের  শরিফুল ইসলাম বাবুর ছেলে। 

উদ্ধার সোনা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য দুই কোটি ৮০ হাজার টাকা বলে জানানো হয়েছে। নাজমুলের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা এবং সোনার বার ট্রেজারিতে জমাদানের প্রক্রিয়া চলছে। 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী