বাসচাপায় প্রাণ হারালেন ২ বন্ধু

গাজীপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২২, ০০:৩৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০০:৩৪

গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর বাসন থানাধীন টেকনগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মুন (২৪) এবং একই জেলার নান্দাইল উপজেলার কাকরিয়া গ্রামের অ্যাডভোকেট আব্দুস সালামের ছেলে জাকির হোসেন (২৫)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব দেবনাথ জানান, বাসন থানাধীন গ্রেট ওয়াল সিটিতে (চান্দনা চৌরাস্তা) ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাজীপুর শাখায় মার্কেটিং অফিসার পদে চাকরি করতেন দুই বন্ধু মুন ও জাকির। সন্ধ্যার পর তারা কেমিক্যাল ভর্তি ক্যান (বালতি) নিয়ে মোটরসাইকেলযোগে শ্রীপুরের মাওনা চৌরাস্তা যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানাধীন বিআরটিসি বাস ডিপোর সামনে পৌঁছালে পেছন থেকে ময়মনসিংহগামী বেপরোয়া গতির ইসলাম পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তারা সড়কের ওপর ছিটকে পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এসআই সজীব আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। চালক দ্রুত বাস নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম