নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ৩৪ হাজার টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২২, ০৯:৩৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৯:৩৫

নীলফামারীর সৈয়দপুর শহরে বাজার তদারকি অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

শহরের শহীদ ডা. শামসুল হক সড়কে হিরো স্টোর নামে একটি পাইকারি মনোহারি দোকানে নামি ব্রান্ডের মোড়কে নকল চা ও ভোজ্য তেল বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই সড়কের মাসুদ স্টোরে মেয়াদ উত্তীর্ণ ভোজ্যপণ্য বিক্রির অপরাধে মালিক মাসুদ রানাকে চার হাজার টাকা জরিমানা করা হয়। দোকানদাররা ওই জরিমানার টাকা নগদ প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। তিনি বলেন, ‘এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। যাতে ভোক্তা সাধারণ ন্যায্য মূল্যে সঠিক পণ্যটি পেতে পারেন।’

/এমএএ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম