প্রাইভেটকার দুর্ঘটনার পর ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২২, ১০:২৪ আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১০:৩০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে মো. সাগর (৩৫), একই জেলার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন আহমেদপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে সজীব (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর ও সজীব রাতে প্রাইভেটকারে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অন্য একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে নেমে যায়। পরে চালক গাড়িটিকে ওপরে ওঠানোর সময় সাগর ও সজীব রেল লাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন। সে সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাদের।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, ‘মৃত দুজনের লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি