ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া অফিস
২৮ ডিসেম্বর ২০২২, ১৬:৫৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:৫৪

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা থেকে ঘাটুরা পর্যন্ত মহাসড়কের এক কিলোমিটার অংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার বেলা ১১টার দিকে এই অভিযান শুরু হয়। বিকাল পর্যন্ত চলা অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ। তিনি জানান, দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি বেহাত হয়ে অবৈধ দখলদারদের দখলে ছিল। সেই সম্পতি উদ্ধারের লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়। মোট ২২০টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। আগামীকালের মধ্যে স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। এতে সড়ক ও জনপথ বিভাগের মোট ১৭৮ শতাংশ জমি দখলমুক্ত হবে। উচ্ছেদের পর সড়কটি ফোর লেনের জন্য প্রস্তাবনা দেওয়া হবে। যানজটও নিরসন হবে।

অভিযানে দায়িত্বে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার গোলাম মোস্তফা মুন্না বলেন, ‘সিলেট-চট্টগ্রাম ফোর লেনের কাজের জন্য এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। অধিকাংশ স্থাপনা দখলদাররা নিজ দায়িত্বে সরিয়ে নিয়েছেন। যারা ছিলেন তাদের আজ উচ্ছেদ করা হচ্ছে। শান্তিপূর্ণভাবেই এই অভিযান চলছে। এর মধ্যে মহামান্য হাইকোর্টের কাগজ দেখিয়েছেন কিছু স্থাপনার দখলদার। আজকের মধ্যে সেই সব কাগজপত্র যাচাই করা হবে। যদি মামলার কাগজ থাকে তাহলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। আর যদি কাগজ ঠিক না থাকে তাহলে আমরা উচ্ছেদ করবো।’

ঘটনাস্থলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরান হোসেন বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।’

/এমএএ/
সম্পর্কিত
লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের
কাদের দখলে সড়ক-ফুটপাত, কারা তোলে চাঁদা?
ক্ষমতার দাপটে জমি দখলের চেষ্টা, নিরাপত্তা চাইলো ভুক্তভোগী পরিবার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের