গাইবান্ধা-৫ উপনির্বাচন: ভোট দিলেন নৌকা-লাঙ্গলের প্রার্থীরা

গাইবান্ধা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৩, ১১:৩১ আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১১:৩১

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী মাহমুদ হাসান রিপন এবং জাতীয় পার্টির (জাপা) প্রার্থী গোলাম শহীদ রনজু। বুধবার সকাল সাড়ে ৮টায় ভোট শুরুর পরপরই সাঘাটা উপজেলার ফলিয়া দীঘর দাখিল মাদ্রাসা কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে দেন রিপন। অপরদিকে, বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে ৯টার দিকে ভোট দেন জাপা প্রার্থী রনজু।

বিকল্প ধারার জাহাঙ্গীর আলম (কুলা) সকাল ৯টার দিকে বাজিতনগর সরকারি প্রাথমিক কেন্দ্রে ভোট দেন। অপর দুই প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে মাহবুর রহমান (ট্রাক) নির্বাচনি এলাকার ভোটার নন এবং অপর প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সাঘাটা-ফুলছড়িবাসীর মধ্যে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটকেন্দ্রে আসছেন। আমি বিশ্বাস করি, এ অঞ্চলের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।’

এদিকে, প্রশাসনের তৎপরতায় সুষ্ঠু ভোট হচ্ছে জানিয়ে জাতীয় পার্টির প্রার্থী গোলাম শহীদ রনজু বলেন, ‘ভোট দেওয়া নিয়ে মানুষের মাঝে যেমন শঙ্কা আছে তেমনি আমার এবং নেতাকর্মীদেরও শঙ্কা রয়েছে। তবে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সবার কাছে দাবি, দিনব্যাপী ভোটগ্রহণ যেন সুষ্ঠু পরিবেশেই হয়। জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করলে লাঙ্গলের জয় সুনিশ্চিত।’

এদিকে সকাল সাড়ে ৮টায় দুই উপজেলার ১৪৫টি ভোটকেন্দ্রে শুরু হওয়া ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে নির্বাচনি এলাকায়। ভোট চলাকালে সকাল ১১টা পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালিব।

ভোট শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কোনও কোনও কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ৫ থেকে ১০ জনকে ভোট দিতে দেখা গেলেও বেশির ভাগ কেন্দ্রেই ভোটারের উপস্থিতি দেখা যায়নি। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলেও আশা প্রকাশ করেন তারা।

/এমএএ/
সম্পর্কিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম