বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৫, ১৪:৫১আপডেট : ০৯ মে ২০২৫, ১৪:৫১

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুম্মার নামাজ আদায় শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার উদ্দেশে রওনা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

শুক্রবার (৯ মে) দুপুর ২টার দিকে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শতাধিক নেতাকর্মী নিয়ে এই যাত্রা শুরু করে ইসলামী আন্দোলন।

ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মিছিল

এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। একইসঙ্গে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে একটি হত্যাকারী দল হিসেবে স্বীকৃতি দিতে তাদের চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানান।

বিক্ষোভকারীরা বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত যমুনার সামনে অবস্থানের কথা জানান ইসলামী আন্দোলনের নেতারা।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি