আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার

রাজবাড়ী প্রতিনিধি
০৯ মে ২০২৫, ১৪:৫৩আপডেট : ০৯ মে ২০২৫, ১৪:৫৩

রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদে আগুনে পরিষদের ডিজিটাল সেন্টার (ইউডিসি) পুড়ে গেছে। শুক্রবার (৯ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।

ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী আবু শাহিন বলেন, ‘ভোর ৫টা ৮ মিনিটে স্থানীয় জহুরুল চাচা ফোন করে আগুন লাগার খবর দেন। আমি তাৎক্ষণিকভাবে রাজবাড়ী ফায়ার সার্ভিসে যোগাযোগ করি এবং পরিষদে ছুটে আসি। এসে দেখি ডিজিটাল সেন্টারে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, রাউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, গুরুত্বপূর্ণ ফাইল, আসবাবপত্র এবং বিটিসিএলের ব্রডব্যান্ড ডিভাইস ও ব্যাটারি পুড়ে গেছে।

আবু শাহিন বলেন, ‘ডিজিটাল সেন্টার কক্ষের সামনের ও পেছনের দুটি জানালা খোলা ছিল, যা খোলা থাকার কথা নয়। এ কারণে আগুন লাগার ঘটনাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।’

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. সনাজ মিয়া বলেন, ‘খবর পাওয়ার পর আমরা ভোর ৫টা ৩৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই এবং ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে।’

এ বিষয়ে খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একা‌ধিকবার যোগা‌যোগের চেষ্টা করা হ‌লেও তি‌নি‌ সাড়া দেননি।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমা‌ন ব‌লেন, ‘খবর পে‌য়ে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে পু‌লিশ। ফায়ার সার্ভিস জা‌নি‌য়ে‌ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা প্রাথ‌মিকভাবে ধারণা করছেন।’

উল্লেখ্য, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুর রহমান সোহান গত ১৩ মার্চ থেকে পরিষদে অফিস করছেন না। এরপর থেকে তার অপসারণের দাবিতে একটি পক্ষ আন্দোলন করে আসছে। গত ১৮ মার্চ এ বিষয়ে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী