মোংলা বন্দরে প্রথমবারের মতো একসঙ্গে বড় দুই জাহাজ

মোংলা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৩, ১০:০৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১০:০৬

মোংলা বন্দরের জেটিতে প্রথমবারের মতো বড় মাপের দুটি কন্টেইনার জাহাজ একসঙ্গে নোঙ্গর করেছে। রবিবার (১৫ জানুয়ারি) বিকালে বন্দরের ৮ ও ৯ নম্বর জেটিতে ১৮৬ মিটার দৈর্ঘ্যের পানামার পতাকাবাহী ‘এম ভি মার্কস জার্কাতা’ ও ১৮৫ মিটার দৈর্ঘ্যের পর্তুগালের পতাকাবাহী ‘এম ভি ইউভেনা জাহাজ’ নোঙ্গর করে। জাহাজ দুটি হিমায়িত (মাছ), পাটজাত দ্রব্য ও গার্মেন্টস পণ্য নিতে মোংলা বন্দরে এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

বিদেশি জাহাজ দুটির শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেডের শিপিং ম্যানেজার এম এন আলম বলেন, এই প্রথম একই দৈর্ঘ্যের দুটি কন্টেইনার জাহাজ মোংলা বন্দরে এসেছে। 

জেটিতে নাব্য সংকট দূর হওয়ায় এটি সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুটি জাহাজে ২৪৭টি কন্টেইনার এসেছে। এগুলো পণ্য বোঝাই করে কাল ও পরশু মোংলা বন্দর ত্যাগ করবে। সোমবার একই দৈর্ঘ্যের ‘কোটা রোকন’ আরও একটি কন্টেইনার জাহাজ জেটিতে ভিড়বে বলেও জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘বন্দর জেটিতে বড় বাজেটের নিয়মিত ড্রেজিং করা হচ্ছে। ফলে যে কোনও বিদেশি জাহাজ অনায়াসেই এই জেটিতে নোঙ্গর করছে। এর আগে জেটিতে নাব্য সংকট থাকায় অনেক গভীরতা এবং বড় দৈর্ঘ্যের জাহাজ ভিড়তে সমস্যা হতো। এখন সেই সংকট নাই’।

/ইউএস/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম