বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় তিশা আক্তার (১১) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা রেজাউল করিম আহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর ৪৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল করিমর পাবনার আতাইকুলা উপজোর মধুপুর দক্ষিণপাড়া এলাকার মজনুল হকের ছেলে।
ওসি জানান, রেজাউল করিম তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি বাস এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিশা নিহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে রেজাউল করিমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাসটি আটকের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।








