নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ৩১ নেতাকর্মী আটক

দিনাজপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৩, ১৫:৫৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৫:৫৭

নাশকতার পরিকল্পনার অভিযোগে দিনাজপুর কোতয়ালি থানা পুলিশ জামায়াতে ইসলামীর ৩১ নেতাকর্মীকে আটক করেছে। তাদের বহন করা একটি মিনিবাসও আটক করেছে পুলিশ। রবিবার সকাল ৯টায় দিনাজপুর শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আটক নেতাকর্মীদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জামায়াতের নেতাকর্মীরা জেলা শহরে নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করছেন– এমন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, ‘অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড

করার জন্য এসব নেতাকর্মীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরে প্রবেশ করে।’

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম