সিলেটে ছাত্রদল নেতার মুক্তির দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেট প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৩, ১১:২১আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১১:২১

নাশকতার অভিযোগে মামলায় কারাবন্দি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে সিলেটে সোমবার (২৩ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়। ভোর থেকে ধর্মঘট চলছিল। পরে সকাল সাড়ে ১০টার দিকে ধর্মঘট স্থগিত করেছে সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ।

রাজন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক।

সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘আমাদের ফেডারেশন থেকে রাজনের মুক্তির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা জামিনের ব্যাপারে আশ্বস্ত করেন। এরপর আমরা ধর্মঘট স্থগিত করি।’

তিনি আরও বলেন, ‘দেড় মাস ধরে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন কারাগারে বন্দি। তার জামিন হচ্ছে না। জামিন না হওয়ায় সংগঠন থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়।’

জানা গেছে, ২০১৮ সালে সরকারবিরোধী আন্দোলনের অভিযোগে নাশকতার মামলায় গত ৭ ডিসেম্বর নগরীর সুরমা মার্কেট মোড় থেকে রাজনকে গ্রেফতার করে কোতয়ালি থানা পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে নাশকতা মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী