ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে

চাঁদপুর প্রতিনিধি
২১ মে ২০২৬, ১৬:০২আপডেট : ২১ মে ২০২৬, ১৬:০২

১৮ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাসমালিক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন।

জানা গেছে, বৈঠকে চাঁদপুরের হাজীগঞ্জ বলাখালে বাস স্টপেজ নিয়ে সড়ক অবরোধ, হামলা, ভাংচুরের ঘটনা তদন্তসাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, হামলার ঘটনায় ইন্ধনদাতাদের খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হবে। ঈদ উপলক্ষে মানুষকে কষ্ট না দিয়ে বাস চালু রাখা হবে। ঘটনাগুলোর  তদন্ত সাপেক্ষ মামলা, আহতদের সরকারিভাবে চিকিৎসা দেওয়া হবে। মালিক সমিতিসহ শিক্ষক ও সংশ্লিষ্টদের নিয়ে ঈদের পর বৈঠকে স্টপেজ প্রসঙ্গে সিদ্ধান্ত হবে।

এর আগে, বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বলখাল বাজারে সড়ক অবরোধ করে বোগদাদ ও আইদি পরিবহনের বাস আটকে রাখা হয়। পরে সন্ধ্যায় আটক বাসগুলোতে ভাঙচুর ও হামলা করা হয়। এ ঘটনায় ৩৩টি বাস ভাঙচুর এবং ২০ জন শ্রমিক আহত হন।

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ
জামালপুর থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ