ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৩, ১৫:১০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৫:১৬

কিশোরগঞ্জে হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় ভুল চিকিৎসায় রুপালি (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (২২ জানুয়ারি) রাতে সদর উপজেলার যশোদল এলাকার আল-হেরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চোদ্দশত ইউনিয়নের বড়খালের পাড় এলাকার সৌদি আরব প্রবাসী পলিন মিয়ার স্ত্রী রুপালিকে রবিবার বিকালে আল-হেরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। সে সময় ডা. আক্তার নাহার জ্যোতি রুপালিকে সিজারিয়ান অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। কিছুক্ষণ পর তার একটি ছেলেসন্তান জন্ম হয়।

স্বজনদের অভিযোগ, সন্তান জন্ম নেওয়ার দীর্ঘ সময় পার হলেও রুপালিকে অপারেশন থিয়েটার (ওটি) থেকে বের করা হচ্ছিল না। পরে রাত ৯টার দিকে তাকে ওটি থেকে অচেতন অবস্থায় বের করে স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা। তবে ময়মনসিংহে নেওয়ার পথেই রাত ১০টার দিকে রুপালির মৃত্যু হয়। এ ঘটনার পরপরই হাসপাতাল ছেড়ে পালিয়ে যান হাসপাতালটির কর্মকর্তারা।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মুখলেসুর রহমান জানান, হাসপাতালের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় মামলার এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নবজাতক সন্তানকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম