মোংলা বন্দরের বহির্নোঙরে সার নিয়ে ডুবলো লাইটার জাহাজ

খুলনা ও মোংলা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ১০:২১আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১১:১৬

মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় পশুর নদীতে শাহজালাল এক্সপ্রেস-২ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় বন্দরের হারবাড়িয়া এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া লাইটার জাহাজটিতে ৫০০ মেট্রিক টন সার (এমওপি) ছিল। দুর্ঘটনার সময় জাহাজটিতে থাকা নয় জন নাবিক নদীতে ছিটকে পড়ে যান। পরে কোস্টগার্ড তাদের উদ্ধার করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মোংলা বন্দরের হারবাড়িয়া-৯-এ অবস্থান করা লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ভিটা অলিম্পিক থেকে সার নিয়ে করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে আসছিল লাইটার জাহাজ শাহজালাল এক্সপ্রেস-২। পথে হারবাড়িয়া-৮-এ ক্লিংকার নিয়ে অবস্থান করা সুপ্রিম ভ্যালর নামে বিদেশি একটি জাহাজটি টার্ন করার সময় তাতে ধাক্কা লাগলে লাইটারটির ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়ে। সে সময় লাইটারটিতে থাকা নয় জন নাবিক নদীতে পড়ে যান। পরে নদীতে ভাসতে থাকা অবস্থায় তাদের কোস্টগার্ড এসে উদ্ধার করে।’ দুর্ঘটনার পর বন্দরের নৌ-চ্যানেল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজটি গত ২১ জানুয়ারি ৩১ হাজার ৪৫৯ মেট্রিকটন এমওপি সার নিয়ে মোংলা বন্দরের বহির্নোঙর সুন্দরিকোঠা-১ এলাকায় আসে।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান