দুটি আসনেই বিপুল ভোটে পাস করবো: হিরো আলম

বগুড়া প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৮

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমে ভোট গ্রহণ চলছে। দুটি আসনেই প্রার্থী হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। সকাল সাড়ে ৯টায় নিজ এলাকা এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে হিরো আলম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হয়েছে। দুটি আসনের মধ্যে বগুড়া শহরে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক স্থানে এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে দুটি আসনে বিপুল ভোটে পাস করবো।’

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, দুটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। দুপুর পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া পুলিশ, আর্মড পুলিশ ও আনসারের সমন্বয়ে ১৭টি স্ট্রাইকিং ফোর্স, ১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন।

বগুড়া-৬ (সদর) আসনে প্রার্থী হয়েছেন– আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু, জাপার নুরুল ইসলাম ওমর, জাসদের ইমদাদুল হক ইমদাদ, স্বতন্ত্র আবদুল মান্নান আকন্দ, সরকার বাদল, হিরো আলমসহ ১১ জন। এ আসনে মোট ভোটার চার লাখ ১০ হাজার ৭৪৩ জন।

অপরদিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট প্রার্থী নয় জন। ক্ষমতাসীন আওয়ামী তাদের ১৪ দলের শরিক জাসদকে আসনে ছেড়ে দিয়েছে। জাসদ প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন, আওয়ামী লীগের বিদ্রোহী কাজল, জাপার শাহীন মোস্তফা কামাল ও হিরো আলম অন্যতম প্রার্থী। মোট ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯ জন।

/এমএএ/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম