চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন

এক কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪২ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪২

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। কেন্দ্রটি থেকে ককটেল উদ্ধার করেছে র‌্যাব। বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, ‘জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দায়িত্বরত পিওনকে বের করা নিয়ে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থক আব্দুল হাকিমের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সামিউল হকের (আপেল প্রতীক) মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুজন আহত হন।’

রিটার্নিং অফিসার আরও বলেন, ‘অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোটগ্রহণ শুরু হয়। পরে ওই কেন্দ্র থেকে ককটেল উদ্ধার করে র‌্যাবের বোমা নিষ্ক্রিয় দল।’

এ ছাড়া অন্যান্য কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে বলে জানান তিনি। তবে সকাল থেকেই ভোটার উপস্থিতি কম ছিল। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কামরুজ্জামান খান (টেলিভিশন)।

অপরদিকে, সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনেও ভোটার উপস্থিতি কম ছিল। বিভিন্ন কেন্দ্র ঘুরে ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটির অভিযোগ পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ১৮০টি কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে। প্রার্থীদের দুই-একটি অভিযোগ ছিল। সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য তাৎক্ষণিক কেন্দ্র পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত মু. জিয়াউর রহমান (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার (আপেল), জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক, জাকের পার্টির গোলাম মোস্তফা, বিএনএফের মো. নবীউল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদ এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন দুটি শূন্য ঘোষণা করা হয়।

 

/আরআর/এমএএ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি