রাতে বাড়ি থেকে বের হওয়ার পর সকালে ক্ষেতে মিললো কৃষকের লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষিক্ষেত থেকে আব্দুল হামিদ (৫৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আব্দুল হামিদ ওই গ্রামের কালা মিয়ার ছেলে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, ‘কৃষক আব্দুল হামিদ প্রতিদিনই রাতে বাসা থেকে বের হতেন। বখাটেদের সঙ্গে তার চলাফেরা। নেশাটেশা করতেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সকালে গ্রামের একটি জমিতে তার মরদেহ পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘মরদেহটি কাদামাখা ছিল। শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। তবে বিষয়টি হত্যাকাণ্ড। এটি নিশ্চিত করে বলা যাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী