রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

রংপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৫

শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে নির্মাণ করা সভা মঞ্চ পুলিশ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ দাবি করেছে, তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়নি।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু অভিযোগ করে বলেন, শনিবার দুপুর ২টায় রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সে জন্য বিকাল থেকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সভামঞ্চ নির্মাণ শুরু করা হয়। মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে থাকা কালে পুলিশ এসে সভা মঞ্চ সরিয়ে দলীয় কার্যালয়ের সামনের সড়কে করার কথা বলে। কিন্তু আমরা দলীয় কার্যালয়ের সামনের সড়কের ডান দিকে সভা মঞ্চ করেছিলাম সমাবেশে নেতাকর্মীদের স্থান সংকুলান হওয়ার জন্য। অথচ পুলিশ আমাদের সভা মঞ্চ অনেকটা জোর করে ভেঙে দিয়েছে। এখন বাধ্য হয়ে আমরা দলীয় কার্যালয়ের সামনে সভা মঞ্চ করছি।’

বিএনপি নেতা শামু বলেন, ‘পুলিশ আমাদের প্রতি অবিচার করলো, অথচ সভা-সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার।’

জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ সভা করার জন্য স্থান পরিবর্তন করে দিয়েছে।’

এ বিষয়ে পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এতদিন ধরে বিএনপি দলীয় কার্যালয়ের সামনের সড়কে সভা-সমাবেশ করেছে সেখানেই মঞ্চ তৈরি করতো। কিন্তু, এবার সড়কের মাঝখানে সভা মঞ্চ তৈরি করেছিল। এতে নগরীর গুরুত্বপূর্ণ একমাত্র সড়কটি দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেত। সে কারণে তাদের আগের জায়গায় সভা মঞ্চ করতে তাদের বলা হয়েছে।’

এ ব্যাপারে রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, ‘সভা মঞ্চ ভেঙে দেয়নি পুলিশ। বরং তারা যেখানে দীর্ঘদিন  ধরে সভা-সমাবেশ করে সেখানেই মঞ্চ তৈরি করছে।’

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী