হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৪

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের সাহেব আলী হত্যা মামলার আসামি আউয়াল মাতবরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।

নিহত আউয়াল মাদবর মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের কাশেম মাদবরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিজ দোকানে ঘুমিয়েছিলেন আওয়াল। ঘুমন্ত অবস্থা থেকে দুর্বৃত্তরা দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে তাকে। পরে চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। এ হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজন আউয়ালকে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, নিহত আউয়াল একটি হত্যা মামলার আসামি ছিলেন। কয়েক বছর আগে একই এলাকায় সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি ছিলেন আউয়াল।

সদর থানার ওসি জানান, তদন্ত করলে এ হত্যার কারণ বিস্তারিত জানা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম