৪২ দিনেই বন্ধ হলো কেরু, বিপুল লোকসানের আশঙ্কা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৪

মৌসুমের মাত্র ৪২ কার্যদিবসের মাথায় দেশের অন্যতম বৃহৎ চিনিকল কেরু অ্যান্ড কোম্পানিতে আখ মাড়াই আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। ১৯৩৮ সালে প্রতিষ্ঠার পর এবার সর্বনিম্ন কার্যদিবসে বন্ধ হলো চিনিকলটি।   

কেরুর মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ সাইফুল ইসলাম জানান, চলতি মৌসুমে ৫৩ দিনের লক্ষ্যমাত্রা থাকলেও আখের অভাবে তার আগেই বন্ধ করা হয় ২০২২-২৩ মৌসুমের আখ মাড়াই। এ বছর চিনিতে প্রতিষ্ঠানটির ৬০ থেকে ৬৫ কোটি টাকা লোকসান হবে।

শুক্রবার ভোরে ‘আখেরি হুইসেল’ বাজিয়ে আখ মাড়াই বন্ধ করা হয়। আখ মাড়াই বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কেরুর মহাব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ সাইফুল ইসলাম।

চিনিকলের কারখানা বিভাগ জানায়, চলতি ২০২২-২০২৩ সালে ৫৩ দিন ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৮৮৪ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে চলতি মাড়াই মৌসুমে ৪২ দিনে মাত্র ৪৬ হাজার ৬০ মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। এতে ২ হাজার ২১৯ মেট্রিক টন চিনি উৎপাদন হবে বলে জানায় চিনিকল কর্তৃপক্ষ। যার হার ৫ দশমিক ৫ শতাংশ।

২০২১-২২ সালে চিনি উৎপাদন মৌসুমে ৭০ কোটি টাকা লোকসান গুনতে হয়েছিল দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় চিনিকল দর্শনার কেরু অ্যান্ড কোম্পানিকে। এবারও লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় অনেক টাকা লোকসান হবে প্রতিষ্ঠানটির, এমনটাই ধারণা করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী