স্ত্রীকে হত্যার পর আলমারিতে লুকিয়ে রেখে স্বামীর আত্মসমর্পণ

দিনাজপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৯

পারিবারিক কলহের জেরে দিনাজপুর শহরে স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন মনোয়ার হোসেন (৩৩) নামের এক ব্যক্তি। এই ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। আলমারি থেকে উদ্ধার করা হয়েছে স্ত্রীর মরদেহ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে মনোয়ার থানায় এসে বিষয়টি জানান। 

গ্রেফতার মনোয়ার শহরের ছোট গুরগোলা এলাকার মৃত শেখ আব্দুল আজিজের ছেলে। দীর্ঘদিন ধরেই তিনি শহরের ঘাসিপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। 

মনোয়ারের স্ত্রীর নাম সুমাইয়া আক্তার হাসি (২৭)। বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কলেজপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে তিনি। 

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে মনোয়ার তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহ বাড়ির আলমারির ভেতরে রেখে দেন। সারাদিন পার হওয়ার পর রাত ১০টার দিকে মনোয়ার দিনাজপুর কোতোয়ালি থানায় এসে আত্মসমর্পণ করে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে জানান। পরে তার দাওয়াত তথ্যমতে বাড়িতে তল্লাশি চালিয়ে আলমারির ভেতর থেকে হাসির মরদেহ উদ্ধার করে। 

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। নিহতের ভাই ইসাহাক আলী মামলা করেছেন।

/আরআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম