দাম্পত্য কলহে কক্সবাজারে হোটেলে স্ত্রী-সন্তানকে হত্যা: পুলিশ

কক্সবাজার প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১২

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের ‘সী আলিফ’ হোটেলের কক্ষ থেকে মেয়ে শিশুসহ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী জেবিন দেবকে গ্রেফতার করেছে পুলিশ। জেবিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাসরোধ করে এবং  আট মাস বয়সী মেয়েকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য দিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, কক্সবাজারের ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করতে নিকটবর্তী থানায় খবর পাঠায় পুলিশ। ওই খবরের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে জেবিন দেব স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, তিনি একজন প্রবাসী। পারিবারিকভাবে অসন্তোষ ছিল। তাদের সাংসারিক জীবনে কলহ লেগে ছিল এবং বিবাহবহির্ভূত সম্পর্কের নিয়ে স্ত্রীকে তিনি  সন্দেহ করতেন। তাই তাদের সংসারে অশান্তি ও সম্পর্কের টানাপোড়েন ছিল। গত ৫ ফেব্রুয়ারি বিদেশ থেকে ফিরে আসেন তিনি। তিনি বিদেশ থেকে আসার পর গত ৭ ফেব্রুয়ারি একবার কক্সবাজার ঘুরে যান। ওই সময় জেবিন তার স্ত্রী ও ছোট মেয়েকে হত্যা করার পরিকল্পনা করেন। ১৪ ফেব্রুয়ারি কক্সবাজারে এসে হোটেল সী আলিফে ওঠেন এবং স্ত্রী ও শিশুকন্যাকে হত্যা করেন।

এর আগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কলাতলীর সী আলিফ আবাসিক হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম