নিখোঁজ যুবকের লাশ মিললো দোকানের ফ্লোরের নিচে

রাজবাড়ী প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫০

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের খলিলের মোড় এলাকায় একটি মুদি দোকানের মেঝেতে বালিচাপা অবস্থায় কাজল মিয়া (১৭) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ওই এলাকার মাসুদ মিয়া নামে এক ব্যক্তির দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত কাজল পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃষক মনিরুল মিয়ার বড় ছেলে।

কাজলের বাবা মনিরুল মিয়া বলেন, ‘গত সোমবার সন্ধ্যায় একই ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে নাহিদ তার ছেলে কাজলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে কাজল আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন সকালে নাহিদের সঙ্গে দেখা হলে কাজলের কথা জিজ্ঞেস করলে নাহিদ বলে, রাত ১১টায় কাজল বাড়িতে ফিরে গেছে।

‘পরে কাজলের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরদিন ২১ ফেব্রুয়ারি ওই দোকানঘরের নিচে একটি কোদাল এবং কাজলের কাপড় পাওয়া যায়। বৃহস্পতিবার আমি থানায় অভিযোগ করতে যাই। পরে বাড়ি থেকে একজন ফোন করে বলে মাসুদের দোকানঘরের নিচ দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মাছি উড়ছে। এরপর স্থানীয় মেম্বারসহ কয়েকজন মিলে দোকানঘরের ফ্লোর ভেঙে দেখতে পাই, মাটির নিচে একটি লাশ চাপা পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে লাশটি উদ্ধার করে।’

স্থানীয়রা জানান, কাজল চুরি করতে গিয়েই মাটির নিচে চাপা পড়েছে।

এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বলেন, ‘আমরা খবর পেয়ে এসে দোকানের ফ্লোর ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছি। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছে না। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে