পড়া না পারায় খুঁচিয়ে লাগানো হয়েছে মরিচ, শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪১

চট্টগ্রামে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধারালো টিনের পাত দিয়ে খুঁচিয়ে শরীরের বিভিন্ন স্থানে মরিচ লাগিয়ে নির্যাতনের অভিযোগে আবু হানিফ (২৩) নামে এক শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাতে ওই শিক্ষককে গ্রেফতারের পর শনিবার আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বারো বছর বয়সী ভিকটিম আনোয়ারা উপজেলার ইমাম আজম (রা.) ইন্টারন্যাশনাল হিফজুল একাডেমির নাজেরা বিভাগের আবাসিকের ছাত্র। ওই ছাত্র কোরআন পড়তে ভুল করায় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো টিনের পাত দিয়ে খুঁচিয়ে নির্যাতন করে। পরে ক্ষতস্থানে কাঁচা মরিচ ভেঙে লাগিয়ে দেওয়া হয়। ওই মাদ্রাসার শিক্ষক আবু হানিফ এ ঘটনা ঘটিয়েছে বলে ছাত্রের মা থানায় লিখিত অভিযোগ করেছেন। গত ১১ ফেব্রুয়ারি মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। শুক্রবার অভিযোগ দেওয়ার পর রাতে ওই শিক্ষককে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার অভিযুক্ত শিক্ষক আবু হানিফকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।’ 

মামলার বাদী ওই ছাত্রের মা রেহেনা বেগম বলেন, ‘আমার ছেলে ইমাম আজম (রা.) ইন্টারন্যাশনাল হিফজুল একাডেমির আবাসিক ছাত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বাড়ি আনা হয়। তখন পিঠে জখমের দাগ দেখতে পাই। তখন সে বিষয়টি আমাদের বিস্তারিত জানায়। ছেলে জানিয়েছে, কোরআন পড়তে ভুল করায় তাকে ধারালো টিনের টুকরো দিয়ে খুঁচিয়ে পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত করে শিক্ষক। পরে ক্ষতস্থানে কাঁচা মরিচ ভেঙে ঘষে দেয়। এতে নির্যাতনের জ্বালা আরও বেড়ে যায়। এ ধরনের ঘটনা কোনও শিক্ষকের কাছ থেকে আশা করিনি। এ ঘটনায় শুক্রবার থানায় মামলা করেছি।’

/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
রামিসাকে ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী