সিলেটে বিস্ফোরক ধ্বংস করলো সেনাবাহিনী

সিলেট প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০১

সিলেটে র‌্যাবের উদ্ধার করা বিস্ফোরক ধ্বংস করেছে সেনাবাহিনী। আদালতের নির্দেশে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাঙ বেলির হাওরে বিস্ফোরকগুলো ধ্বংস করা হয়।

ধ্বংস করা বিস্ফোরকের মধ্যে ছিল– ২৯টি ডেটেনেটর এবং ৩ কেজি ৫৮০ গ্রাম পাওয়ার জেল।

সূত্র জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পশ্চিম গ্রামের বহাই আলী টিলার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ডেটেনেটর এবং পাওয়ার জেলগুলো উদ্ধার করে র‌্যাব। আদালতের নির্দেশে ১৭ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন সিলভিয়া ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল এগুলো ধ্বংস করে। এ সময় জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক উপস্থিত ছিলেন।

জৈন্তাপুর থানার ওসি জানান, উদ্ধারের পর বিস্ফোরকগুলো জিডিমূলে র‌্যাব জৈন্তাপুর থানায় হস্তান্তর করে। সোমবার সেনাবাহিনীর বিশেষ দল সেগুলো ধ্বংস করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম