উপজেলা কৃষকলীগের সভাপতিসহ ৮ জনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫০

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমানসহ আট জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিদের ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদ উল্লাহ এই রায় দেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন– সামিদুল ইসলাম, শাহার আলী, টিপু সুলতান, আব্দুল খালেক, আক্তারুজ্জামান আক্তার, আব্দুল মান্নান ও জিল্লুর রহমান।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য জানান, ২০১৭ সালের ৩০ জুলাই গাংনী উপজেলার ধলা গ্রামে এনামুল হক নইলকে কুপিয়ে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত করতে ওই ব্যক্তির দুই চোখ উপড়ে ফেলা হয়। এই ঘটনায় ওই ব্যক্তির ভাই আহমল হোসেন টুটুল বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিচারক ঘটনার তদন্ত এবং সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে অ্যাডভোকেট একেএম শফিকুল আলম আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করে বিচারক এ রায় দেন। মামলায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরপুর সদর থানার এসআই  সুব্রত কুমার পাল।

তদন্ত কর্মকর্তা হিসেবে প্রথমে গাংনী থানার এসআই  মাহাতাব উদ্দিন এবং পরবর্তী সময়ে সিআইডির এসআই হাসান ইমাম দায়িত্ব পালন করেন।

/এমএএ/
সম্পর্কিত
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী